কাল থেকে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

২১ জুন ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০২:২১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ১৯ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২২ জুন) ক্লাসে ফিরবেন। আগামীকাল থেকে সশরীর অ্যাকাডেমিক সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৯ দিনের ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে করে  শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। অনেকে পরিবার ছেড়ে বিদায়ের আবেগ কাটিয়ে উঠছেন, আবার কেউ নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন ক্লাসে ফেরার। অনেকের পরীক্ষা থাকায় ছুটি শেষ হওয়ার আগেই ক্যাম্পাসে ফিরছেন তারা।

শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয়ের চত্বর, টিসসি, লাইব্রেরিসহ ক্যাম্পাসের আঙিনা। বন্ধুদের সঙ্গে আড্ডায় মুখর হয়ে উঠছে প্রতিটি চত্বর।

‎ক্যাম্পাসের নীরবতা ভেঙে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ফিরছে সেই চেনা ছন্দে। আবার শুরু হচ্ছে ব্যস্ততা, আলোচনা, আড্ডা আর পড়াশোনার হাওয়া। শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন ক্লাস নেওয়ার জন্য আর শিক্ষার্থীরাও ফিরছেন পাঠ্যচর্চার রুটিনে।

আরও পড়ুন: ‘১৫ লাখে চুক্তি, পেয়েছি মাত্র ৮’— ভাস্কর্য বিতর্কে নতুন মোড়, অভিযোগ সৌমিত্র শেখরের দিকে

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ছুটির পর প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। আবার বন্ধুদের সঙ্গে আড্ডা ও খুনসুটিতে মেতে উঠতে পারবেন, যা প্রিয়জনদের বাড়িতে রেখে আসার বেদনা ভুলিয়ে রাখতে সাহায্য করবে।

গদ ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১ থেকে ১৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে একত্রে সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9