করোনা প্রতিরোধে বেরোবি প্রশাসনের ৮ নির্দেশনা

১৯ জুন ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৫:৪৮ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৮টি সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।  ১৬ জুন ২০২৫, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি পার্শ্ববর্তী অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য দেশসমূহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপাচার্যের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার  নির্দেশনাসমূহ  হল: বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া; নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করা; আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকা; অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা;  হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা; চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক (পিপিই) মজুদ রাখার ব্যবস্থা করা; ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাসমূহ প্রচার করা; জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. শাহারিয়ার রহমান বলেন, “কভিডের ব্যাপারে সচেতন থাকতে হবে। কভিডের কোন উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে মেডিকেল সেন্টার অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।”

কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬