বিজ্ঞানের অগ্রযাত্রায় অ্যাডভান্সড রিসার্চের বড় ভূমিকা রয়েছে : বেরোবি উপাচার্য 

১৭ জুন ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বক্তব্য রাখছেন

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বক্তব্য রাখছেন © টিডিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির  বক্তব্যে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় অ্যাডভান্সড রিসার্চের বড় ভূমিকা রয়েছে।  যথাযথ মূল্যায়নের মাধ্যমে কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের উপর অ্যাডভান্সড রিসার্চ করতে পারলে বিজ্ঞানের নতুন দিক উন্মোচিত হবে। 

কর্মশালায় সম্মানিত অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ । তিনি বলেন, মেডিকেল ও বিজ্ঞানের অন্যান্য শাখায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে উচ্চ ধারণ ক্ষমতার কম্পিউটার কম থাকায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে গবেষণা অনেকটাই চ্যালেঞ্জ বটে। তবে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনের সদিচ্ছা থাকলে অ্যাডভান্স রিসার্চে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

এছাড়াও কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ। প্রশিক্ষণ কর্মশালায় রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence