বেরোবিতে অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৫ মে ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা © টিডিসি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। ‘মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে হবে। বিতর্কচর্চা শিক্ষার্থীদের আদর্শ বাচনভঙ্গি তৈরি করে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপস্থাপনা ও সৃজনশীলতার দক্ষতাকে আরও সমৃদ্ধ করে।

আরও পড়ুন: বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রাফিউল আজম খান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান উমর ফারুক ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান এস এম আশরাফুর আলম উপস্থিত ছিলেন। 

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬