ইডেন কলেজের পুকুরে ডুবে ছাত্রী নিহত

১৬ জুন ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © টিডিসি সম্পাদিত

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে্ন। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদাকে হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের ফিনান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলাম। তিনি জানান, নিহত শিক্ষার্থী পুরান ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা। তিনি সানজিদার গৃহশিক্ষক হিসেবে বাসায় গিয়ে তাকে পড়াতেন।

মোহনা জানান, সকালে ফোনে যোগাযোগ করে তারা একসঙ্গে বাসা থেকে বের হন। পরিকল্পনা ছিল ইডেন কলেজের পুকুরে গিয়ে সাঁতার শেখার। সেই অনুযায়ী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পুকুরে নামেন দুজনেই। পুকুরের পাড়ঘেঁষা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান সানজিদা এবং ডুবে যান গভীর পানিতে।

মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা ছুটে এসে পানিতে নেমে সানজিদাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে,চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 
 

 

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬