নিটারের ১৮ নবীন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০১:১১ PM
জুনিয়র শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ

জুনিয়র শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ © সংগৃহীত ও সম্পাদিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভারে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) প্রথম বর্ষের ১৮ শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

গতকাল রোববার (১৫ নভেম্বর) নিটারের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ১৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। আহতদের মধ্যে একজনের কানের পর্দা ফেটে যাওয়া অন্যজনের নাক দিয়ে রক্ত বের হয়েছে বলেও জানা গেছে। 

এর আগে গত বুধবার ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এবং পাশের করিডরে এ নির্যাতনের ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা জানান, গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রম নিয়ে ১৬তম ব্যাচের নিলয় নামে এক শিক্ষার্থীকে ফোন করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য। এ বিষয়ে ১৫তম ব্যাচের আরেক শিক্ষার্থী নিলয়কে ফোনদাতা সম্পর্কে জানতে চান। বিষয়টি অমর্ত্যের নজরে এলে গত ৪ নভেম্বর ছাত্রাবাসে রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়। ওই ঘটনার পর রাম রুপমের কানে ব্যথা ও পানি বের হওয়ার সমস্যা দেখা দেয়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

এর প্রায় এক সপ্তাহ পর, ১১ নভেম্বর একই বিষয়কে কেন্দ্র করে রাম রুপম, নাফিস ইকবাল ও মোস্তাকিম বিল্লাহকে ছাত্রাবাসের ৩০৭ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয় বলে অভিযোগ তাঁদের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই তিন শিক্ষার্থী ফিরে না আসায় অন্য সহপাঠীরা তাদের খোঁজ করতে যান। এ সময় আরও ১৫ শিক্ষার্থীকে ডেকে নিয়ে পাশের করিডরে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিমুল, শুভ, সাগর শিকদার ও প্রান্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অমর্ত্য ও তানভীর।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্যাতনের সময় হাতের আঙুলের ফাঁকে সিলস্ট্যাম্প ও পয়সা ঢুকিয়ে চাপ প্রয়োগ করা হয়। এ ছাড়া তাদের এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারা হয়। এতে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়েছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থী নাফিস ইকবাল নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, ‘আমি রুমে ঢুকে পরিচয় দিই। তারা জিজ্ঞেস করে, কী হয়েছে? আমি কিছু বলার আগেই কানের ওপর থাপ্পড় মারতে শুরু করে। টানা থাপ্পড় দিতে থাকে। আমি দুই হাত জোড় করে বলেছি, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। তারপরও মুখে ও মাথায় থাপ্পড় মারছিল।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে আমি বলেছি, ভাই আমি আর পড়াশোনা করব না। আমি নিটার ছেড়ে দেব। আজকেই ভর্তি বাতিল করাব, বাড়ি চলে যাব। আর পড়ব না। তারপরও মারা থামায়নি।’

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী রাম রুপম বলেন, ‘আমি পুরো ঘটনা কিছুই জানতাম না। আমাকে ডেকেছে, আমি গেছি। যাওয়ার পরপরই কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে থাপ্পড় দিতে থাকে। কানে এলোপাতাড়ি থাপ্পড় মারার একপর্যায়ে আমার কানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি সেখানে বসেই কাতরাতে শুরু করি।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র ভাইরা কোনো বাছবিচার ছাড়াই আমাদের নির্মমভাবে মেরেছেন। কানের পর্দা ফেটে গেছে। এখন আতঙ্কে দিন কাটছে। আমার কান আর ঠিক হবে কি না, তা নিয়েও চিন্তায় আছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন টেক্সটাইল বিভাগের সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, নাফিস ইকবাল, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, শাওন ও লাবিব; সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ ও সাদ আব্দুল্লাহ এবং আইপিই বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা নিটারের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে নির্যাতনে অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখানে বক্তব্যের বিষয় নাই। কারণ এ ঘটনায় কাজ করছে প্রতিষ্ঠান। আপাতত বিষয়টা গোপন রাখা হচ্ছে। কমিটি অনুযায়ী কাজ হবে। এটা পরে আমরা আপনাদের জানাবো। বিষয়টা একটু জটিল এজন্য এখন না বলাটাই ভালো।

মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নিটারের ১৮ নবীন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950