ছাত্র বিক্ষোভে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

২৮ মার্চ ২০১৯, ০৯:৪০ AM
 আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

দিনভর ছাত্র বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়। বুধবার রা‌তে বিশ্ববিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রার স্বাক্ষ‌রিত এক নো‌টি‌শে বন্ধের এই ঘোষণা আসে।

নো‌টি‌শে বলা হয়, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অন‌ভি‌প্রেত ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী‌দের নিরাপত্তার ও বিশ্ববিদ্যাল‌য়ের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সার্বিক প‌রি‌স্থি‌তি সমুন্নত রাখার স্বা‌র্থে উপাচা‌র্যের ক্ষমতা ব‌লে ২৮ মার্চ থে‌কে ব‌রিশাল বিশ্বাবদ্যাল‌য়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একা‌ডে‌মিক কার্যক্রম অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌লো।’

এদিকে প্রশাসনের ওই নোটিশ দেখার পর রাত আড়াইটার দিকে আবাসিক হলের শিক্ষার্থীরা বাইরে চলে আসেন। উত্থাপিত দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। শিক্ষার্থীরা জানান, আন্দোলন থামাতে উপাচার্য নিজেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে তার নৈতিক পরাজয় হয়েছে। এজন্য সাধারণ শিক্ষার্থীদের উত্তাপিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আজ সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করবেন তারা। পাশাপাশি কেউ হল ছাড়বে না বলেও জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে গতকাল বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে ক্যাম্পাস। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষকদের অবরুদ্ধ করা হয়। ক্যাম্পাসে সকল প্রবেশ পথে ও গেটগুলো তালাবদ্ধ করে আটকে রাখা হয়। এতে বিভিন্ন ভোগান্তির শিকার হন তারা।

এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬
স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেল…
  • ০৩ এপ্রিল ২০২৬
মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
  • ০৩ এপ্রিল ২০২৬
পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬