ঈদে টানা ১২ দিনের ছুটিতে কবি নজরুল সরকারি কলেজ

০১ জুন ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
 কবি নজরুল সরকারি কলেজ

কবি নজরুল সরকারি কলেজ © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ৩ জুন (সোমবার) থেকে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে কলেজের সকল ক্লাস ও পাঠ কার্যক্রম।

রবিবার (১ জুন) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।’

তবে সরকার নির্ধারিত কর্মদিবসে কলেজের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘১২ দিনের ছুটি ভাবতেই ভালো লাগছে! কয়েকদিন ধরেই মা ফোন করে বলছেন, কবে বাড়ি ফিরবো—আম তো প্রায় শেষ হয়ে যাচ্ছে! এবার ঈদ, আবার গ্রীষ্মকালীন আম-কাঁঠালের মৌসুম—সব মিলিয়ে ছুটিটা আনন্দেই কাটবে মনে হচ্ছে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, ‘আমি উত্তরবঙ্গের মানুষ। আমাদের ঈদের যাত্রা খুব কষ্টকর হয়। টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার। এবার ছুটি কিছুটা লম্বা হলেও ঈদের মতো বড় উৎসবের জন্য তা যথেষ্ট নয়। আমার মতে, অন্তত ১৫ দিনের ছুটি হলে যাত্রা হতো আরও স্বস্তিদায়ক।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ছাত্রছাত্রীদের ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে এবং পরিবারে ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ করে দিতেই এই ছুটি ঘোষণা করা হয়েছে।’

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950