ঈদের আগে বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে চিঠি

২৬ মে ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আসন্ন ঈদুল আযহার পূর্বে বেসরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধে চিঠি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে কলেজ অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক চিঠি সব কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনার কলেজ/প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর বেতন, বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য দেনা-পাওনা ঈদের ছুটির পূর্বেই পরিশোধ করার জন্য ভাইস-চ্যান্সেলর আহবান জানিয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন, বোনাস ও ভাতাদি ঈদের ছুটির পূর্বেই পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।’

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬