ছাত্রলীগ নেতা রবি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

১৩ মার্চ ২০১৯, ০৫:৪৬ PM
আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ

আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ © ছবি: সংগৃহীত

রাজশাহীতে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আদালত তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাসের কারাদন্ড। এদিকে চার্জশিটভুক্ত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

বুধবার দুপুর পৌনে ১ টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে রবি হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- নগরীর মেহেরচন্ডি এলাকার হাসান হকারের ছেলে সেতু ইসলাম, বাবু কসাইয়ের ছেলে বাবলা ও বাবলু ড্রাইভারের ছেলে সোহাগ। এর মধ্যে আসামি সেতু পলাতক রয়েছেন। বাকি দুই জন আদালতে রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আর এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

বাদী পক্ষ থেকে প্রধান তিন আসামিসহ ১২ জনের নামে মামলা করা হলেও সাজা দেয়া হয়েছে তিন জনের। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

নিহত রবিউল ইসলাম নগরীর মেহেরচন্ডি পূর্ব পাড়ার নসু মিয়ার ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

ছাত্রলীগ নেতা রবি হত্যা মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বৈশাখের অনুষ্ঠান চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রবির ওপর হঠাৎ করেই হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরদিন ১৫ এপ্রিল রবির বড় ভাই শফিউল ইসলাম নগরীর বোয়ালিয়া মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের দায়িত্ব পান পুলিশের উপ-পরিদর্শক হাফিজ উদ্দিন। পরে দায়িত্ব হস্তান্তর করা হয় ওমর শরীফকে। তিনি এক বছরের মাথায় ২০১৪ সালের ৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

তাতে বাদী পক্ষ নারাজি দিয়ে ফের তদন্তের আবেদন করে। ২০১৫ সালের ২৪ এপ্রিল মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।

পরে নিত্যপদ দাস, আশিকুজ্জামান ও রেজাউস সাদিক মামলাটি তদন্ত করেন। সবশেষ মামলার তদন্তে দায়িত্ব পান রাশেদুল ইসলাম। তিনি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950