বরিশাল বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক সেমিনার

১৩ মার্চ ২০১৯, ০৩:৩৭ PM

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গবেষণা ও সম্প্রসারণ অফিসের আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- এলজিআরডি মন্ত্রণালয়ের সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো: আমিনুল ইসলাম।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষা, কর্মের প্রতি একাগ্রতা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। তাহলেই এসডিজি বাস্তবায়ন সম্ভব।

সেমিনারে কলা ও মানবিক বিভাগের ডিন ড. মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্টার ড. হাসিনুর রহমান, প্রক্টর সুব্রত কুমার দাস সহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার পাম্পে লাঠি হাতে ভাইরাল ইউএনও শামীমা
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সবচেয়ে ‘নান্দনিক’ গেস্টরুমটির  চার দেয়ালে লেখা হল ‘গু…
  • ২৩ এপ্রিল ২০২৬