কুবিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও বিদায়

১২ মার্চ ২০১৯, ০৯:১৮ PM
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। © শাহাদাত বিপ্লব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটির আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৭ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ৪১১নং কক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ফাহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ মাওলা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার শিলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি ।

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত ক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭, দেখুন পুরস্কারপ্রাপ্তদের তালিকা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬