রাকসু নির্বাচনে ছাত্রদলের ১৪ দফা দাবি

১২ মার্চ ২০১৯, ০৭:২২ PM
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে আলোচনা সভার পর ছাত্রদল

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে আলোচনা সভার পর ছাত্রদল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংলাপ কমিটির সঙ্গে ১৪ দফা দাবি জানিয়ে আলোচনা করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এক আলোচনায় এসব দাবি জানান তারা।

ছাত্রদলের ১৪ দফা দাবি হচ্ছে, রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য সকল ছাত্র সংগঠন ও সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন, ক্যাম্পাস ও হলে রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান কমপক্ষে ৬ মাস যাচাই করা, ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মকান্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাকসু নির্বাচন সুষ্ঠুর লক্ষ্যে গ্রহণযোগ্য সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন, ভোট কেন্দ্রসমূহ একাডেমিক ভবনে স্থাপন, ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে প্রজেক্টরের মাধ্যমে প্রচার, নিয়মিত ছাত্রদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন, গ্রহণযোগ্য নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন, ভোট কেন্দ্রে সাংবাদিকদের অবাধ বিচরণের সুযোগ প্রদান করা।

এছাড়াও ভোটের দিন ও ফলাফল প্রকাশের সময় সকল সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ প্রচারে কোন প্রকার বাধা প্রদান না করা, নির্বাচনের পূর্বে সকল হল শুধুমাত্র মেধার ভিত্তিতে সিট বণ্টন করে আবাসিকতা প্রদান এবং হল সমূহ সম্পূর্ণরূপে বহিরাগত মুক্ত করা, ক্যাম্পাস ও হল থেকে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিগত দশ বছরে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, কার্যকরী ছাত্র সংসদ গঠন করতে রাকসু সভাপতি ও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ণ, সর্বদলীয় নির্বাচনী পর্যবেক্ষক দল গঠন করা এবং স্বাধীনভাবে তাদের কাজ করার সুযোগ প্রদানসহ কোন বিশেষ ছাত্র সংগঠনকে রাকসু নির্বাচনে বিশেষ সুবিধা প্রদান না করার দাবি জানান তারা।

এসময় সংলাপে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, সামসুদ্দীন চৌধুরী সানিন, রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাকসু সংলাপ কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ১৪ দফা দাবি জানিয়েছে। এরপরে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংলাপ হবে। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950