১১ দফা দাবিতে বেরোবি কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১ মার্চ ২০১৯, ০৪:২৩ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের পিএস আমিনুর রহমানের অব্যাহতি, ডেপুটি রেজিস্টার গোলাম মোস্তফাকে সংস্থাপন শাখা থেকে বদলিসহ ১১দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর ১২টার দিকে সকল দপ্তর ও বিভাগ থেকে বেরিয়ে রেজিস্টার দপ্তরের সামনে কর্মবিরতি শুরু করেন তারা।

কর্মকর্তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, পদোন্নতি/আপগ্রেডেশনপ্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ীকরণ অবিলম্বে সম্পন্ন করা, যেসব কর্মকর্তার পদোন্নতি/আপগ্রেডেশন বোর্ড হয়নি তাদের বোর্ড দ্রুত সম্পন্ন করা, যেসব কর্মকর্তার পদবী বদল করা হয়েছে তাদেরকে স্বপদে ফিরিয়ে আনা, সরকারি নিয়মে পুলিশ ভেরিফিকেশন ফরম প্রস্তুত করা, প্রতিটি দপ্তরকে নিজস্ব কাজ বুঝিয়ে দিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, প্রশাসনিক ভবনে কক্ষ বরাদ্দের নিমিত্তে যে কমিটি গঠিত হয়েছে তাতে জ্যেষ্ঠতান নীতি অবলম্বন করা, ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করা, হয়রানীমূলক বদলীকৃত কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে পুনর্বহাল করা, রেজিস্টার অফিসের স্বতন্ত্রতা ও গোপনীয়তা রক্ষা করা এবং রেজিস্টার কার্যালয়ে অধীনস্থ কর্মকর্তার নজরদারী বন্ধ করা।

এবিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পিএস আমিনুর রহমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরকে অকার্যকর করে রেখেছেন। তিনি একাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন দপ্তরের প্রধানের ভূমিকা পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শতাধিক কমিটিতে নিজেকে স্থাপন করেছেন তিনি। আর ডেপুটি রেজিস্টার গোলাম মোস্তফা সংস্থাপন শাখার বিভিন্ন ফাইল গোপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই এই দুই কর্মকর্তাকে বদলীসহ ১১দাবিতে অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মবিরতি শুরু করেছে।

এবিষয়ে উপাচার্যের পিএস আমিনুর রহমান বলেন, অফিসার্স অ্যাসোসিয়েশন সুনির্দিষ্ট কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অপসারণ দাবিতে কর্মবিরতি শুরু করেছে। এটি উপাচার্যের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপের শামিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও রেজিস্টার আবু হেনা মোস্তফা কামালের কার্যালয়ে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এবিষয়ে উপাচার্যের সাথে কথা হয়েছে। আমরা আরও সময় চেয়েছিলাম কিন্তু তারা সময় দেয়নি। আর বর্তমানে ক্যাম্পাসে অফিস করার পরিবেশ না থাকায় আমি সেখানে যাচ্ছি না।

উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950