কুবিতে শুরু হলো থিয়েটারের সাংগঠনিক সপ্তাহ

১০ মার্চ ২০১৯, ০২:৫০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) থিয়েটারের সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার থেকে শুরু হয়ে আগামী শুক্রবার এবং শনিবার কর্মশালার মধ্য দিয়ে এ কর্মসূচী শেষ হবে।

জানা যায়, ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় থিয়েটার বুথে কর্মশালার নিবন্ধন ফর্ম বিক্রি করবে থিয়েটারের সদস্যরা। ফর্ম বিতরণ ও সংগ্রহ শেষে আগামী ২২ ও ২৩ মার্চ (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী থিয়েটারের কর্মশালা।

থিয়েটারের সাংগঠনিক সপ্তাহ সম্পর্কে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ফাহাদ বলেন, ‘২০০৯ সালে প্রতিষ্ঠিত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিটি কর্মশালায় অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক কাজ ও দক্ষতা, সঙ্গীত, চিত্রাঙ্কন, উপস্থাপনা, নৃত্য, শব্দ ও আলোক সম্পাদন ও চিত্রগ্রহণ প্রভৃতি বিষয় নিয়ে কাজ করা হয়ে থাকে। আমরা এই সাংগঠনিক সপ্তাহ শেষে কর্মশালার মাধ্যমে নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়াসহ নাটকের প্রতি আগ্রহ জন্মাতে পারবো বলে আশা রাখছি।’

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬