গাইবান্ধা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ

০৬ মার্চ ২০১৯, ১০:১৭ PM
গাইবান্ধা সরকারি কলেজ

গাইবান্ধা সরকারি কলেজ

গাইবান্ধা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাবেশ শেষে কলেজের অধ্যক্ষ বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ২০০২ সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এরপর গত ১৭ বছরে আর কোন নির্বাচন হয়নি। ছাত্র সংসদ না থাকার ফলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। এছাড়াও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের ন্যায় সংগত দাবি আদায়, ক্যাম্পাসে বহিরাগতদের ঠেকানো, গণতান্ত্রিক চর্চা এবং ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির নেতৃত্ব নিতে, মেধাবী, ত্যাগী ও যোগ্য নেতৃত্ব তৈরী করতে ছাত্র সংসদের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, অবিলম্বে গাইবান্ধা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকার আদায়, দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকাশের পথকে সুগম করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বন্ধন কুমার বর্মন, সাফায়েতুল ইসলাম শিপন প্রমুখ।

৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence