এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

শ্বশুর বাড়ির অপমান সহ্য করতে পারেননি বলে দাবি স্বজনদের
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৫ AM

এবার ‘আত্মহত্যার’ মিছিলে নাম লিখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্র। নববিবাহিত ওই ছাত্র রবিউল আলম আর্থিক অনটনের কারণে পারিবারিক অশান্তিতে ছিলেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা। স্ত্রী এবং শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন সহপাঠীরা। 

জানা যায়, সাভারের নিজ বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে ২১ বছর বয়সী রবিউল আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ফাঁস ছিল। পরিবারের সঙ্গে সাভার পৌরসভার বাজার রোড এলাকায় বসবাস করতেন তিনি। 

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তা চূড়ান্তভাবে বোঝা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

সহপাঠীরা জানান, পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার চালাতেন রবিউল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ১৬ ডিসেম্বর সাভারের উত্তরপাড়া মহল্লার স্থানীয় বাসিন্দা খোকনের মেয়ে ইতি আক্তারকে বিয়ে করেন। রবিউলের চেয়ে ইতির পরিবার আর্থিকভাবে বেশি স্বচ্ছল। রবিউল মেধাবী হওয়ায় তার সঙ্গে নিজেদের মেয়ের বিয়ে দেয় ইতির পরিবার। বিয়ের পর রবিউল আরও বেশি আর্থিক সমস্যায় পড়ে যান। 

স্থানীয় কয়েকজন দাবি করেন, গত মাসের বাসা ভাড়া পরিশোধ করতে পারেননি রবিউল। পরে শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে পাওয়া একটি আংটি বন্ধক রেখে ঘরভাড়া পরিশোধ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রবিউলের স্ত্রী ইতি ও শাশুড়ি বৃহস্পতিবার সকালে রবিউলকে উপহাস ও অপমান করেন। 

রবিউলের স্বজনদের অভিযোগ, অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথে প্ররোচিত হন  রবিউল। তারা এর বিচার দাবি করেন। তবে এ অভিযোগের বিপরীতে তার স্ত্রীর পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। আত্মঘাতের সেই মিছিলের সর্বশেষ নাম রবিউল। 

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close