© লোগো
স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের সরকারি তিতুমীর কলেজ ইউনিটের নতুন কার্যকরী কমিটি ২০১৯ ঘোষণা করা হয়েছে। বুধবার কলেজ শাখার অফিসে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সাবেক কমিটির জোনাল প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নতুন অনুমোদিত কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন ইংরেজী বিভাগের শিক্ষার্থী জসিমউদ্দিন সৌরভ, সভাপতি ইংরেজী বিভাগের সোনিয়া আক্তার এবং সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাবিবুল্লাহ।
১৭ সদস্যের কমিটিতে আরো দায়িত্ব পান— সহ-সভাপতি পদে হাজেরা খাতুন ও মো. নিজাম উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক পদে এনামুল হাসান। সাংগঠনিক সম্পাদক পদে সাকিব খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মহিন উদ্দিন। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন সাদিয়া সুলতানা,
দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানভীর বিল্লাহ। আর তথ্য ও শিক্ষা সম্পাদক পদে মইন সরকার বাপ্পি এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আফরোজা আক্তার তন্নি, মার্জিয়া মিলি, ইমরান হোসেন, মো. তারেক হাসান ও সাব্বির আহমেদ।
নতুন কমিটি এবং বাঁধন তিতুমীর কলেজ ইউনিটের ভবিষৎ পরিকল্পনা নিয়ে সহ-সভাপতি নিজাম উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) আমাদের প্রাণের ভালোবাসার সংগঠন। মানবতার সেবায় এই সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর আমরা যারা বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিটের কার্যকরি কমিটি ২০১৯ এ স্থান পেয়েছি তারা সকলে মিলে আমাদের এই ইউনিটকে একটি মডেল ইউনিট এ রুপান্তরিত করবো এবং বাঁধনের স্বপ্নপূরণে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বাঁধন সেদিনের স্বপ্ন দেখে, যেদিন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার নিজের রক্তের গ্রুপ জানবে এবং মানুষকে স্বেচ্ছায় রক্তদান করবে।