যুক্তি নির্ভর সমাজ প্রতিষ্ঠায় জ্ঞান অর্জনের বিকল্প নেই, চবি উপাচার্য

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৯ PM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, পরিপূর্ণ জ্ঞানার্জনের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সততা ও নীতি-নৈতিকতাবোধ সম্পন্ন দক্ষ-যোগ্য মানব সম্পদই পারে জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠা করতে।

বুধবার চবি স্কুল অব ডিবেট (সিইউএসডি) আয়োজিত চবির কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইকুয়ালিটি থ্রো ডিগনিটি’ শীর্ষক দিনব্যাপি সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিইউএসডি’র মডারেটর ও চবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার এডভাইজর জনাব বনশ্রী মিত্র নিয়োগী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন চবি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি প্রফেসর এস এম মনিরুল হাসান।

এসময় উপাচার্য তাঁর ভাষণে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর সেমিনারের আয়োজন করায় আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্ধকারাচ্ছন্ন অন্তর দিয়ে জ্ঞানের প্রজ্জ্বলন ঘটানো সম্ভব নয়; জ্ঞানের আলোয় আলোকিত হতে হলে নিজেকে আবিস্কারের মাধ্যমে সত্যকে ধারণ করে নীতি-নৈতিকতাবোধ সম্পন্ন মনুষত্বকে জাগ্রত করতে হবে। জ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠায় জ্ঞান সৃজন, জ্ঞান বিতরণ ও জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।

উপাচার্য শিক্ষার্থীদের জ্ঞান আহরণে অধিকতর নিষ্ঠাবান থেকে পরিপূর্ণ জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের সৎ-দক্ষ-যোগ্য ও আলোকিত মানবসম্পদে রূপান্তর করে;সে আলোয় দেশ-জাতি তথা বিশ্বকে আলোকিত করার দক্ষতা অর্জনের আহ্বান জানান। পরে তিনি সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।

সিইউএসডি’র সভাপতি অভিষেক দত্ত-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব দীপ্ত নন্দীর সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সিইউএসডি’র সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রদর্শণী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬