চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে গাঁজা সেবনরত অবস্থায় ৬ শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। জানা গেছে আটককৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত।
বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ৪২৩ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হাটহাজারী থানায় প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- লোক প্রশাসন বিভাগের ১৪-১৫ সেশনের আব্দুল মুকিব, আন্তজার্তিক সম্পর্ক ১৩- ১৪ সেশনের মহিউদ্দিন জালাল, পরিসখ্যান বিভাগের ১৬-১৭ সেশনের সাইফ সিয়াম, অর্থনীতি বিভাগের ১৪-১৫ সেশনের জায়সান বড়ূয়া. উংরেজি বিভাগের ১৪-১৫ সেশনের মো. গামি, রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী শামীম আওসান।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, বুধবার রাতে আলাওল হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত ছয় শিক্ষার্থী আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাদেরকে হাটহাজারী থানায় প্রেরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখরুজ্জামান বলেন, ‘আটককৃতদের থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে।’