ইবিতে সজীব ওয়াজেদ জয় পরিষদের যাত্রা

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১১ PM
সভাপতি জয়নাল আবেদিন এবং সম্পাদক নাসিরুল ইসলাম মোহন

সভাপতি জয়নাল আবেদিন এবং সম্পাদক নাসিরুল ইসলাম মোহন

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’। ইতোমধ্যে কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদিনকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাসিরুল ইসলাম মোহনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি লায়ন মতিউর টিপু ও সাধারণ সম্পাদক ইপোনূর রহমান মুন্না।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বার্তার মাধ্যমে সজীব ওয়াজেদ জয় পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়। ৩৩ সদস্য বিশিষ্ট ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, নাজমুল হক, হুমায়ন কবির শুভ, তারিক বিন নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সুজন আলী, রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাউহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয় প্রকাশ রায়, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম তথ্য বিষয়ক সম্পাদক রানা আহমেদ সাগর প্রমুখ।

প্রসঙ্গত, আগামী এক বছরের জন্য এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।

ট্যাগ: ইবি
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬