জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ইবিতে র্যালি © টিডিসি ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে ম্ঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘গ্রন্থগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র্যালি বের করা হয়। এরপর র্যালিটি ক্যাম্পাসের ডায়না চত্বর ও ড. এম এ ওয়াজেদ মিয় বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যন্ড কলেজের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে বের হওয়া ওই র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, গ্রন্থগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) আনিছুর রহমানসহ অর্থনীতি বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।
এসময় অর্থনীতি বিভাগের জেষ্ঠ অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গ্রন্থগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।