জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার 

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২১ PM
বহিষ্কৃত চার ছাত্রলীগ

বহিষ্কৃত চার ছাত্রলীগ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তররে সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃত চারজন হলেন- গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শাহরিয়ার রহমান শান্ত ও তৌহিদুল ইসলাম তুহিন, অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং সিএসই বিভাগের আব্দুল্লাহ আল রিফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের বিবাদমান শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাহীন মোল্লাসহ প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য আহত হন। হেলমেট পরিহিত ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা লোহার রড, লাঠি, হাতুরী, চাপাতি, বডিসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950