পাবলিক বিশ্ববিদ্যালয়

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫১ PM

© ফাইল ছবি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অবিলম্বে প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাখাওয়াত উল্লাহ তানভীর, অর্ণব চৌধুরী, আহসান উল্লাহ, নাঈমুর রহমান নাহিদ, আহনাফ আহমেদ রূপক, শাওন আহমেদ শুভ্র, আনিসুর রহমান, কাওসারর আহমেদ শুভ, সোহান রানা সাগর।

মানববন্ধনে বক্তারা বলেন, এইচএসসি পাসের পর শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যার তুলনায় পরিক্ষার্থী বেশি হওয়ায় সবাই সুযোগ পায় না।এই যেমন ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় পাস করেছে প্রায় আট লাখ ৫ হাজার ৮০১ জন শিক্ষার্থী। কিন্তু  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেডিকেল ডেন্টালসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট আসন ৪৬ হাজার। যা অত্যন্ত নগণ্য।

তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাওয়া যায় তিন মাস। কোনো কারণে শারীরিক বা পারিবারিক বিপর্যয় দেখা দিলে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভেঙে যায়। ১২ বছরের শিক্ষা মাত্র ১ ঘণ্টার সীমিত সময়ে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীকে যাচাই সম্ভব নয় বলে শিক্ষার্থীদের দাবি।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী নাহিদ ভূঁইয়া বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অবিলম্বে প্রবর্তনের দাবিতে গত ২৮ জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। আমাদের দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরে শিগগিরই প্রধানমন্ত্রী ও সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করবো।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950