চবি কেন্দ্রীয় মন্দির উদ্বোধন ফলক © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উত্তর ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে চবি কেন্দ্রীয় মন্দির। সোমবার বেলা ১১ টায় উদ্বোধন ফলক উন্মোচন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশিষ্ট শিল্পপতি শ্রী অদুল কান্তি চৌধুরী ও শ্রীমতি অনিতা চৌধুরীর সহযোগিতায়, শ্রী ক্ষুদিরাম চৌধুরী ও শ্রীমতি নীরুবালা চৌধুরী স্মরণে এবং সনাতন ধর্ম পরিষদ চবি কর্তৃক স্থাপিত হয় এই মন্দির।
এসময় চবি উপাচার্য তাঁর বক্তব্যে চবি সনাতন ধর্ম পরিষদের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর জন্য চবিতে নির্মিত প্রথম কেন্দ্রীয় মন্দির নির্মাণে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকল ধর্মের মানুষের বসবাসের উর্বর ক্ষেত্র আমাদের বাংলাদেশ। চবিতে সকল ধর্ম-বর্ণের মানুষ স্ব স্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে পালন করে আসছে। হিংসা-বিদ্বেষ-বিভেদ পরিহার এবং সাম্প্রদায়িকতার বিষবাস্প প্রতিহত করতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত থেকে সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।