কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বন্ধু‘র দুই দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৩ PM

“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র আয়োজনে সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মীমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল হক ভূঁইয়া, আইন বিভাগের প্রভাষক মু. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অফিসারবৃন্দ। এছাড়াও রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র সভাপতি আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক শাহবাজ সানি, সাংগঠনিক সম্পাদক আবেদীন কবিরসহ সংগঠনটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রক্তের গ্রুপ নির্ণয় চলবে সোমবার বিকাল ৫টা পর্যন্ত। এ ছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সহযোগীতায় এ কর্মসূচী পালন করা হচ্ছে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950