নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়নের নতুন কমিটি

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৮ AM
ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সম্পাদক

ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও সম্পাদক © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে বিভিন্ন দপ্তরে কর্মরত ত্রিশাল উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত হয়েছে 'ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন'।  রবিবার আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিতে ৬৩ সদস্যের (২০১৯-২০২০) মেয়াদে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদিত হয়েছে।

কমিটিতে সভাপতি পদে মাহমুদুল হাসান মামুন এবং সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আহসান লিমন নির্বাচিত হয়েছেন। ত্রিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ত্রিশাল উপজেলার কর্মরত সকলকে নিয়ে সংগঠন 'ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন' সকল সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমন।

উক্ত কমিটিকে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম. মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর ও বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950