গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

০৫ মে ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
তৌকির আহমেদ আবির

তৌকির আহমেদ আবির © টিডিসি সম্পাদিত

গলায় গামছা পেঁচিয়ে তৌকির আহমেদ আবির নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন শাহ-শিরিন রোডের ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (ইসিই) তৃতীয় বর্ষের (২২ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এটা আত্মহত্যা। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। এরপর বিস্তারিত বলা যাবে।

মৃত ছাত্রে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেম-সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক অশান্তি ও আর্থিক কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আবিদ। এ ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, তার আত্মহত্যার খবর ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ইনানীতে গ্যাসের আগুন নিভছেই না, বাড়ছে উদ্বেগ—পরিস্থিতি মোকা…
  • ৩০ অক্টোবর ২০২৬
কাল দেশে আসছে সৌদি আরবে আগুনে নিহত আরও ৫ জনের মরদেহ 
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬