মোটর সাইকেলের ধাক্কায় আহত শিক্ষার্থী বিবেক মোর © টিডিসি ফটো
মোটর সাইকেলের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বিবেক মোর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এসময় গুরুতর আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রে জানা গেছে, বিনোদপুর হতে ক্লাসে আসার পথে আইবিএ ভবনের গেটে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল এসে বিবেক মোরকে ধাক্কা দেয়। এতে পায়ে প্রচণ্ড আঘাত এবং মুখ গুরুতর জখম হয় বলে জানা গেছে। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবনতির হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।