চবি আবৃত্তি মঞ্চের দুই মাসব্যাপী কর্মশালা শুরু

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৪ PM
কবিতার রূপরেখা ও আবৃত্তি পরিচয় বিষয়ে ক্লাস নেওয়ার দৃশ্য

কবিতার রূপরেখা ও আবৃত্তি পরিচয় বিষয়ে ক্লাস নেওয়ার দৃশ্য © টিডিসি ফটো

‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চের দুই মাসব্যাপী কর্মশালা। রবিবার বিশ্ববিদ্যালয় চাকসু ভবনের সেমিনার কক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় কর্মশালার উদ্বোধনী ক্লাস।

এ সময় প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালায় আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন মঞ্চের সদস্যরা। উদ্বোধনী ক্লাসে ‘কবিতার রূপরেখা ও আবৃত্তি পরিচয়’ বিষয়ের উপর ক্লাস নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।

কর্মশালায় উচ্চারণসূত্র, উচ্চারণে আঞ্চলিকতার প্রভাব ও তার প্রতিকার, মঞ্চ-বেতার এবং টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার কলাকৌশল ও মাইক্রোফোনের ব্যবহার, ছন্দ এবং আবৃত্তি নির্মাণের কলাকৌশলসহ আবৃত্তির অন্যান্য বিষয়ে দেশের বিভিন্ন আবৃত্তি শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা করে আসছে সংগঠনটি। এবারের দ্বাবিংশ আবর্তনে ১৫০ জন নিবন্ধিত প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close