রাবির রুমকি পেল বাংলা বিভাগ, সামিরকে সাংসদের লক্ষ টাকার চেক

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৭ PM
রাবির আইন বিভাগের সামিরকে সাংসদের লক্ষ টাকার চেক প্রদান

রাবির আইন বিভাগের সামিরকে সাংসদের লক্ষ টাকার চেক প্রদান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স প্রথম বর্ষে আরবী বিভাগে ভর্তি হওয়া শারিরিক প্রতিবন্ধী রাজিয়া সুলতানা রুমকি বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। রুমকিকে বাংলা বিভাগে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।  এছাড়া পা সংযোজনের জন্য আইন বিভাগের অপর শিক্ষার্থী সামির উদ্দিনের হাতে লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন আয়েন। 

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে আমতলায় রুমকি ও সামির উদ্দিনকে এ সহায়তা প্রদান করা হয়।এর আগে শারিরিক প্রতিবন্ধী রাজিয়া সুলতানা রুমকির তিনতলায় আরবী বিভাগে ক্লাস করা কষ্ট সাধ্য হয়ে লেখাপড়া থেমে যাওয়ার উপক্রম হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।  একই সাথে আইন বিভাগের শিক্ষার্থী সামির উদ্দিনের পা সংযোজনে আর্থিক সহযোগিতার প্রয়োজন বলেও গণমাধ্যমে প্রকাশ পায়।  এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সাংসদসহ বিভিন্ন সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। 

দুপুরে দুই শিক্ষার্থীকে সহযোগিতার সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, টিএসসিসি এর পরিচালক হাসিবুল আলম প্রধান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি এহসান মাহফুজ প্রমুখ।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬