বরেণ্য লেখকের বর্ণাঢ্য জন্মোৎসব

০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৩ PM

© টিডিসি ফটো

কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে বসেছিলো মেলা, দুপুরের পর থেকে ভিতর থেকে নরম সুরে ভেসে আসছিল রবীন্দ্র সঙ্গীত। মঞ্চে ছোট ছোট সোনামণিদের নৃত্য আর আবহ সঙ্গীতে শুনশান নিরবতা। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে আসলেন তিনি। ফুল ছিটিয়ে বরণ করা হলো তাঁকে। নিরাবতা ভেঙ্গে গেল। সবাই উঠে দাঁড়ালেন মহৎ ব্যক্তিটির সম্মানে। কারণ আয়োজনটা ছিলো উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক’র ৮০ তম জন্মোৎসব উযদাপন উপলক্ষে। বরেণ্য এ লেখকের জন্মদিন উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, লেখক পাঠক, শুভাকাঙ্খিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে মিলনায়তনটি।

হাসান আজিজুল হক ৮০ তম জন্মোৎসব উদযাপন পরিষদ, রাজশাহী’র আয়োজনে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বর্ণাঢ্য এ উৎসবটির আয়োজন করা হয়। জীবন্ত এ কিংবদন্তীর জন্মবার্ষিকীতে মন কাড়া আয়োজনের মধ্যে ছিলো রবীন্দ্র সঙ্গীতের তালে তালে নৃত্য। গম্ভীর অনুষ্ঠানটিতে অংশ নেওয়া প্রতিটি প্রাণ শিহরিত করে সেই আয়োজন।  যেখানে শুভেচ্ছা জানাতে আসতে ভুলেন নি বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, লেখক, পাঠক, গুণিজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অর্থনীতিবিদ সনৎকুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. জুলফিকার মাতিন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, হাসান আজিজুল শুধু রাজশাহীর সম্মানিত ব্যক্তি নয় তিনি উপমহাদেশের সম্মানিত ব্যক্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ১৯৭২ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক মশাল প্রজ্জলন শুরু করেছিলেন সেই ধারাবাহিকতা এখনও আছে। লেখকের লেখা, কথা, আড্ডা সবই শিল্পের অংশ। যারা সংস্পর্শে গেছেন তারাই অনুধাবন করতে পেরেছেন। আশিতম জন্মদিনে আমরা তাকে অভিনন্দন জানাই। তার কর্মকে মূল্যায়নের দায়িত্ব আমাদের। তার জ্বালিয়ে দেওয়া মশাল এগিয়ে নেওয়ারও দায়িত্ব আমাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সক্রেটিস হিসেবে আখ্যায়িত করেন তিনি।

এছাড়া স্বাগত বক্তব্য রেখেছেন উদযাপন পরিষদের আহবায়ক ও রাজশাহীর কবিকুঞ্জ এর সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। লেখককে সংবর্ধনা স্মারক তুলে দেন বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল খালেক।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬