ভুল প্রশ্নে পরীক্ষা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩২ PM
ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে

ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে

দেশের বিভিন্ন জেলার মতো মাদারীপুরেও এসএসসি পরীক্ষায় প্রথম দিন ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বিকালে কালকিনি উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসকের আশ্বাসে সড়কে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ২০১৮ সালের পুরনো প্রশ্নপত্র দেয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোন প্রকার সমাধান করা হয়নি। পরে পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীরা একত্রে হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় দুইঘন্টা পর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে সমাধানের জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছে, যে পরীক্ষার্থীদের এই সমস্যা হয়েছে, তাদের খাতাগুলো আলাদা করে মূল্যায়ন করা হবে এবং কি কারণে এই সমস্যা হয়েছে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950