রাবি শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনে লাগবে এক লাখ টাকা

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৪ PM
 সামির উদ্দীন

সামির উদ্দীন

টিউশনি আর অন্যের জমিতে কাজ করে এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হয় সামির উদ্দীন। কিন্তু সপ্তম শ্রেণিতে পড়াকালীন জমিতে কাজ করতে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে বাম পা হারায়। পরে কৃত্রিম পা সংযোজন করেই করেই চলছে সে। কিন্তু প্রতি তিনবছর পরপর সেই কৃত্রিম পায়ের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় তার কৃত্রিম পা সংযোজন করতে লাগে এক লাখ টাকা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) চিকিৎসক দ্রুত নতুন কৃত্রিম পা সংযোজনের জন্য পরামর্শ দেন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এই অর্থের ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।

সামির বলেন, ‘বাবা টাকা দিতে পারতো না বলে অন্যের জমিতে কাজ করতাম। দুর্ঘটনার পর থেকে বিভিন্নজনের সহযোগিতায় এ পর্যন্ত এসেছি। বর্তমানে যেই কৃত্রিম পা আছে সেটির কর্মক্ষমতা নেই। খুব কষ্ট হচ্ছে চলতে। ডাক্তার দ্রুত নতুন পা লাগাতে বলেছেন।’

সামির ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভোরনিয়াদিহট গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ায় ছোটবেলা থেকেই টিউশনি আর অন্যের জমিতে কাজ করতো। সপ্তম শ্রেণিতে পড়াকালীন জমিতে কাজ করতে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে বাম পা হারায়। বিভিন্ন জনের থেকে সহযোগিতা নিয়ে অবশেষে শরীরে কৃত্রিম পা সংযোজন করে।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল হান্নান বলেন, ‘সামিরের বিষয়টি নিয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় তোলা হবে। এরপর যতটুকু সম্ভব আমরা তাকে সহযোগিতা করবো।’

রাজশাহীর সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজডের এস এম ইমরান শোয়েবের কাছ থেকে সামির চিকিৎসা নিচ্ছে। সমাজের সহৃদয়বানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছে সামির। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- ১৭২১০৫৫১৬১৪। এ ছাড়া সামিরের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে (০১৭৭৩৮৪৭৭৮১) টাকা পাঠানো যাবে।

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬