শাবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচন

বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের কাছে আওয়ামীপন্থীর ভরাডুবি

৩১ জানুয়ারি ২০১৯, ০৫:১৮ PM

© টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি পদে মো. মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আবু সাদাত মো. সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্লাবে দিনব্যাপী নির্বাচনের পর রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ। নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানজীম শামস।

নির্বাচনে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের মমিনুল-ফখর ও বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মোর্শেদ-সায়েমের প্যানেলের ২২ জন ১১ টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করে। এতে আওয়ামীলীগ পন্থী প্যানেল ৩ টি ও বিএনপি জামায়াত পন্থী প্যানেল ৮ টি পদে জয়লাভ করে। শুধুমাত্র কোষাধ্যক্ষ ও দুইটি সদস্য পদে আওয়ামী পন্থী প্যানেল জয়লাভ করে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবগুলো পদেই বিএনপি-জামায়াতপন্থী প্যানেল জয়লাভ করে।

নির্বাচনে সভাপতি পদে মো. মুর্শেদ আলম ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ড. খন্দকার মো. মুমিনুল হক পান ৯১ ভোট। সহ-সভাপতি পদে আবু জাফর মো. তামরিনুল হাসান ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন যেখানে তার প্রতিদ্বন্দী জাকারিয়া বিশ্বাস পান ৯৭ ভোট। ১১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাদাৎ মো. সায়েম তালুকদার। তার প্রতিদ্বন্ধী মো. ফখর উদ্দিন পেয়েছেন ১১১ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান (১১৮ ভোট) হারিয়েছেন সিরাজুল ইসলাম উজ্জলকে (১১১ ভোট)। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. রবিউল ইসলাম জুয়েল (১২৮ ভোট) হারিয়েছেন এবিএম এনায়েত হোসেইনকে (১০১ ভোট)।

অন্যদিকে ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আ ন ম জয়নাল আবেদীন (১৩১ ভোট), মখলিছুর রহমান (১২৯ ভোট), আহমদ মাহবুব ফেরদৌসী (১২৩ ভোট), সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির (১২১ ভোট), মো. জয়নাল ইসলাম চৌধুরী (১১৮ ভোট) ও এএসএম খয়রুল আক্তার চৌধুরী (১১৭ ভোট)।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950