চবি টেকনাফ অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল, সম্পাদক রাসেল

৩১ জানুয়ারি ২০১৯, ১২:৫১ PM
সভাপতি রবিউল (বামে) , সম্পাদক রাসেল

সভাপতি রবিউল (বামে) , সম্পাদক রাসেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টেকনাফের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব টেকনাফ’র (চুসাট) কার্যকরী পরিষদ ২০১৮-১৯ সেশনের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চবির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. রবিউল আলম রবি ও সাধারণ সম্পাদক হিসেবে চবির ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী নেওয়াজ মুর্শেদ রাসেল।

বুধবার দুপুরে চট্টগ্রামের চকবাজারস্থ প্রিপারেশন কোচিং সেন্টারের হল রুমে এক সভায় প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত থেকে চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী এবং সহকারী নির্বাচক চবি ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুরশেদুল হক এবং শাহ আলম ডিগ্রী কলেজের প্রভাষক নুরুল বশর রাসেল এই কমিটির অনুমোদন দেন। সভায় নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন নির্বাচকমণ্ডলী।

উল্লেখ্য, চুসাটের গত সেশনের সভাপতির দায়িত্বে ছিলেন জাহেদ হোসাইন পুলক, সাধারণ সম্পাদক ছিলেন আবুল কালাম।

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬