© ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০১৮ এর রুটিন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুটিন প্রকাশ করা হয়।
রুটিন অনুযায়ী ২০১৬-১৭, ২০১৫-১৬ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মান্নোনয়নে আবেদনকৃত শিক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি ২০১৩-১৪, ২০১২-১৩, ২০১১-১২ শিক্ষাবর্ষের মান্নোনয়ন ও বিশেষ পরীক্ষায় আবেদনকৃত শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ৩০ মার্চ পযন্ত পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।