বাঁধন ববি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩০ জানুয়ারি ২০১৯, ০৬:৫৬ PM
বাঁধন ববি ইউনিটের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত অতিথিরা

বাঁধন ববি ইউনিটের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত অতিথিরা

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইউনিটের বার্ষিক সাধারণ সভা, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে সকাল ১১টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগান সামনে রেখে বাঁধনের পথচলা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড. এস এম ইমামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত ফয়সাল, বাঁধনের উপদেষ্টা প্রভাষক ইশরাত জাহান লিজা (লোকপ্রশাসন), ড. মো. সিরাজীস সাদিক (লোকপ্রশাসন) এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা। 

তিন  পর্বের এই অনুষ্ঠানে প্রথমে ছিল নবীন বরণ। এসময় উপাচার্য ফুল দিয়ে নবীন বাঁধন কর্মীদের বরণ করে নেন। পরবর্তীতে একটি স্লাইড শো পরিদর্শনের মাধ্যমে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সারা বছরের কার্যক্রম তুলে ধরা হয়। 

উপাচার্যকে স্মারক সম্মাননা প্রদান 


দ্বিতীয় পর্বে ছিল দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তৌফিক ওমর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজহারুল ইসলাম। 

বক্তৃতা করছেন উপাচার্য 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক বলেন, ‘বাঁধনের সৃষ্টি আমার হাতে। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে যখন বাঁধনের সৃষ্টি হয়। তখন আমি ওই হলের প্রভোস্ট ছিলাম। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতিভিত্তিক রাষ্ট্র। সব মানুষের রক্তই এক। বাঁধন কর্মীরা কখনো মাদকাসক্ত হয় না। এসময় তিনি বাঁধনের জন্য একটি স্থায়ী রুম ও একটি ফ্রিজের ব্যবস্থা করে দিবেন বলে আশা ব্যক্ত করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, বাঁধন কর্মীরা জাগতিক যেকোন স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করেন।

বাঁধনের ববি ইউনিটের উপদেষ্টা প্রভাষক ইসরাত জাহান লিজা বলেন, বাঁধন কাজ করে মমত্ববোধ থেকে, ভালোবাসা থেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম।

 

তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সপ্তম শ্রেণির ছাত্রীকে ছাত্রদল নেতাকর্মীদের সংঘবদ্ধ ধর্ষণ, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬