চবিতে আইইআর ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

৩০ জানুয়ারি ২০১৯, ০৩:২০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আই.ই.আর. ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্য ও অতিথিদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় কমিটির আহ্বায়ক সাজ্জাদ রাজু ও যুগ্ম আহ্বায়ক সিফাতুর রহমান হিমেল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে নিশাত নাওয়াল ইসলাম রাফাকে সভাপতি এবং আরিফ শাহরিয়ারকে সাধারণ সম্পাদক মনোনীত করে সর্বমোট ১২ সদস্যের কমিটি ঘোষণা করে ক্লাবটি।

এসময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম, প্রভাষক রাহুল চন্দ্র সাহা। সিইউডিএস’র সভাপতি অভিষেক দত্ত, যুগ্ম সম্পাদক ইনতিসার বিন ইসমাইল ও সাংগঠনিক সম্পাদক কাজী তৌফিকা ইসলাম তাম্মি এবং উত্তরায়ণ’র সভাপতি ফাতেমা আহামেদ কলি।

সভায় বক্তা ও অতিথিরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যত কার্যক্রমে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চায় এ ক্লাব অধিকতর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

উল্লেখ্য, ‘যুক্তির আলোয় মুক্ত মন’ স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরেই যাত্রা শুরু করেছিলো আই.ই.আর. ডিবেটিং ক্লাব। চবির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (সিইউডিএস) সহায়তায় ও নিজস্ব প্রয়াসে আই.ই.আর. ডিবেটিং ক্লাব যাত্রা শুরু করে সফলতার সাথেই পার করেছে ৬ টি বছর।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950