বেতন না পেয়ে বেরোবি’র কর্মচারীদের মানবেতর জীবনযাপন

উপাচার্যকে স্মরকলিপি
৩০ জানুয়ারি ২০১৯, ০২:৩২ PM

© ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৪৪ মাসের বেতন বকেয়া থাকায় মানবেতর জীবনযাপন করছেন ৫৮ জন কর্মকর্তা-কর্মচারী। ৪৪ মাস ধরে ধার-দেনা করে চললেও বর্তমানে বেতন পাওয়াটা যেন কাল হয়ে দাঁড়িয়েছে এসব কর্মকর্তা-কর্মচারীদের। বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার বেলা দেড়টায় টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীগণ।

কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, ২০১৩ সালের মে মাস থেকে ৪৪ মাস ধরে বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন তারা। এসময় অনেকে চড়া সুদের ঋণ, ধার-দেনা এবং দোকানে বাকি করে সংসার চালিয়েছেন। বকেয়া বেতন-ভাতা পেলে তা পরিশোধ করবেন এমন আশায়। কিন্তু প্রায় ২ বছর আগে চাকুরি স্থায়ী/পদায়ন হলেও বকেয়া বেতন-ভাতা না পাওয়ায় সুদের বোঝাসহ ধার-দেনা পরিশোধ করতে পারছেন না তারা। একইসাথে দীর্ঘদিন ধরে বাকি টাকা পরিশোধ না করায় মালামাল দেওয়া বন্ধ করে দিয়েছে দোকানদারেরা। বাকি টাকা ফেরত পেতে প্রতিনিয়তই বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে তাদের।

ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, তারা এখনো বকেয়া বেতন-ভাতা পাননি, এটা কোনভাবেই পাওনাদারদের বুঝানো সম্ভব হচ্ছে না। পাওনা পরিশোধ না করায় কেবল তারা মানবেতর জীবনযাপনই করছেন না; রীতিমত নিরাপত্তা হুমকিতে ভুগছেন বলে জানান। ঋণ পরিশোধ করতে না পারায় পাওনাদারদের দ্বারা তারা সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হওয়াসহ আতঙ্কের মধ্যে দিনপাত করছেন। যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকভাবে দায়িত্বপালনে বাধা সৃষ্টি করছে বলেও জানান তারা। ভুক্তভোগী এসব কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পেতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ২০১৩ সালের মে মাস থেকে ৪৫ মাস ধরে পদের অতিরিক্ত জনবল হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করছিলেন এসব কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৭ সালের ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২তম সিন্ডিকেট সভায় ৫৯ জন কর্মকর্তা-কর্মচারীর পদায়ন করা হয়। এরমধ্যে ৪ জন কর্মকর্তা এবং ৫৪ জন কর্মচারী রয়েছেন। তবে পদায়নের প্রায় ২ বছর পেরিয়ে গেলেও পরিশোধ করা হচ্ছে না তাদের বকেয়া বেতন-ভাতা।

এদিকে পদায়নের প্রায় ২ বছর পেরিয়ে গেলেও এখনো বকেয়া বেতন-ভাতা প্রদানে কোন উদ্যোগ গ্রহণ করেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের পৃথক দুই সংগঠনের একাধিক নেতা বলেন, আমরা এ ব্যাপারে বিশ্ববিদ্যালযের উপাচার্য এবং ইউজিসির হস্তক্ষেপ কামনা করছি।

উপাচার্যের একান্ত সচিব আমিনুর রহমান বলেন, ‘কারও স্বাক্ষর ছাড়াই কয়েকজন কর্মচারী এসে আমাকে একটি কাগজ জমা দিয়ে গেছে। আামি বিষয়টি উপাচার্য স্যারকে জানিয়েছি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, আামি নতুন এসেছি। তারপরেও বিয়য়টি আামি শুনেছি। তবে এই মুহুর্তে কিছু বরতে পারছি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিফ করেননি।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950