জবি ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারি ২০১৯, ১১:৪৬ AM
নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা করছেন জবি উপাচার্য মিজানুর রহমান

নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা করছেন জবি উপাচার্য মিজানুর রহমান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। বিভাগের সর্বকনিষ্ঠ ১৪তম ব্যাচকে ফুল দিয়ে স্বাগত জানায় সিনিয়র শিক্ষার্থীরা। মঙ্গলবার এক জমকালো নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ব্যবস্থাপনা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকরা।

উপাচার্য নবীনবরণে উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার  গুণগত মান নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের শুভ কামনা করেন তিনি। এ সময় উপাচার্য  বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনের খাবারের মানবৃদ্ধির ব্যাপারেও সকলকে আশ্বস্ত করেন এবং অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সকল লক্ষ্য অর্জনের আশ্বাস দেন।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন নবীন শিক্ষার্থীরা। 

দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬