চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ

চার বছর ধরে ছাত্রাবাস বন্ধে বিপাকে শিক্ষার্থীরা

২৯ জানুয়ারি ২০১৯, ০৩:২৭ PM

© ফাইল ছবি

গত ৪ বছর ধরে সব ছাত্রাবাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে দূর-দুরান্তের মেধাবী ছাত্র-ছাত্রীরা। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই কলেজের ৮টি ছাত্রাবাস বন্ধ রয়েছে। 

সরকারি কলেজে আবাসন সংকটে নগরীতে বাণিজ্যিকভাবে অসংখ্য ছাত্রী হোস্টেল খোলা হয়েছে। এসব হোস্টেলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসে ক্ষেত্রভেদে ৬/৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অথচ সরকারি কলেজের হোস্টেলে খরচ মাত্র ১২শ’ টাকা। ছাত্ররা নানা উপায়ে থাকার ব্যবস্থা করলেও চট্টগ্রামে যে ছাত্রীদের কোনো আত্মীয়-স্বজন নেই তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান বলেন, হোস্টেল বন্ধ থাকায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বর্তমান শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর কাছে হোস্টেলগুলো দ্রুত খুলে দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছি। এগুলো চালু হলে শিক্ষার্থীরা অত্যন্ত কম খরচে থাকা-খাওয়ার সুযোগ পেত।

পাশাপাশি অবস্থিত সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দু’টি ছাত্রাবাসও শিবির-ছাত্রলীগ আধিপত্য বিস্তার নিয়ে ৪ বছর বন্ধ। এর মধ্যে একটি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জুবেদা মাহমুদ বলেন, হোস্টেল বন্ধ থাকায় গ্রামের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়েছে। মেধাবী শিক্ষার্থীদের স্বার্থে হোস্টেলগুলো দ্রুত খুলে দেয়া প্রয়োজন।’

চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় রয়েছে মাতৃস্নেহ নিবাস নামে একটি বাণিজ্যিক হোস্টেল। এটির পরিচালক নাজিম উদ্দিন জানান, এখানে এক সিটের জন্য মাসে থাকা খাওয়া বাবদ সাড়ে ৪ হাজার টাকা নেয়া হয়। আর ডাবল সিটের ভাড়া ৪ হাজার টাকা। চট্টগ্রাম ছাত্রী নিবাস নামে অপর হোস্টেলে একজন ছাত্রী থাকা-খাওয়া বাবদ মাসে ৫ হাজার নেয়া। আর ভর্তির সময় দিতে হয় ২১০০ টাকা।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে এই কলেজে ছাত্রশিবির একক আধিপত্য ছিল। ২০১৫ সালে ছাত্রলীগ চট্টগ্রাম কলেজকে ছাত্রশিবিরের আধিপত্য মুক্ত করে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরে ছাত্রলীগের দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ ৬টি ছাত্রাবাস বন্ধ করে দেয়। এর মধ্যে ৪টি ছাত্রদের ও ২টি ছাত্রীদের। এসব হোস্টেলে প্রায় ৭০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা ছিল। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোনো কাজ না থাকলেও হোস্টেলের কর্মচারীরা বেতন ভাতা ভোগ করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950