তিতুমীর কলেজ

দু’দশক বন্ধ থাকা ছাত্র সংসদের নির্বাচন চায় শিক্ষার্থীরা

২৯ জানুয়ারি ২০১৯, ০২:০০ PM
তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ

১৯৬৮ সালে ছাত্র আন্দোলন দমনে পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান জগন্নাথ কলেজের একাংশকে মহাখালীতে অবস্থিত ডিআইটি খাদ্যগুদামে স্থানান্তর করে জিন্নাহ কলেজ নাম দেন। পরবর্তীতে স্বাধীনতার পর বিট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের স্মরণে এর নামকরণ করা হয় তিতুমীর কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন জাতীয় আন্দোলনে সাহসী ভূমিকায় অবদান রাখে মহাখালীতে অবস্থিত এই কলেজের শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠার পর ১৯৬৯-৭০ সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন শুরু হয় তিতুমীর কলেজে। যেটি ছিল তিতুমীর কলেজ ইতিহাসের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। প্রথম নির্বাচিত ভিপি ছিলেন শহীদ সিরাজউদ্দৌলা, জিএস মফিজুল ইসলাম। এরপর মাঝে মধ্যে নির্বাচন হলেও সবর্শেষ নির্বাচন হয় ১৯৯৬-৯৭ সালে। সে বার ভিপি নির্বাচিত হন তিতুমীর কলেজে তৎকালীন জনপ্রিয় ছাত্রনেতা আক্কাছুর রহমান আঁখি ও জিএস হন আনোয়ারুল হক আনোয়ার। এরপর অন্যন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের মত অজানা কারণে হয়নি তিতুমীর কলেজের ছাত্র সংসদ নির্বাচনও। ছাত্র সংসদের ভবনটিও পড়ে আছে অযত্নে অবহেলায় কালের সাক্ষী হয়ে।

তবে ঢাকসু নিবার্চন নিয়ে যখন দেশের শিক্ষাঙ্গন আশাবাদী তখন তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও চায় এবার অন্তত হওয়া উচিত ছাত্র সংসদ নির্বাচন। তিতুমীর কলেজ ছাত্রলীগ, ছাত্রদলও চায় ছাত্র সংসদ নির্বাচন হোক। যদিও তিতুমীর কলেজে ছাত্র ইউনিয়নের পুর্নাঙ্গ কোনো কমিটি নেই তারপরও ছাত্র ইউনিয়নের সমর্থক-কর্মীরা চায় শুরু হোক ছাত্র সংসদের কার্যক্রম। তাদের মতে, ছাত্র সংসদ প্রতিনিধি হচ্ছে শিক্ষার্থীদের অভিভাবক, তাদের দাবি-দাওয়া পূরণসহ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে ছাত্র সংসদ। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানায় তারা।

ছাত্র সংসদের প্রয়োজনীয়তা স্বীকার করে তিতুমীর কলেজের অধ্যাপক আশরাফ হোসেন  জানান, সরকারি কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি, নির্দেশনা পেলে অবশ্যই কাজ শুরু হবে। 

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950