ভিবিডি ময়মনসিংহের নব সম্পাদক জাককানইবি’র আরিফ

২৯ জানুয়ারি ২০১৯, ১২:২৮ PM
ভিবিডি ময়মনসিংহ’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ

ভিবিডি ময়মনসিংহ’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ © টিডিসি ফটো

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলার জেলা বোর্ড নির্বাচন-২০১৯ এর নতুন নেতৃত্বে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম।

শনিবার সারাদেশে একযোগে ভিবিডির জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার নির্বাচনে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের মোঃ শিহাবুল হাসিব অনিক এবং সাধারণ সম্পাদক জাককানইবি’র আরিফ।

এছাড়াও নবনির্বাচিত বোর্ডে সহ-সভাপতি হিসেবে হামিমা হুমা জেরিন, হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে আকিব মোস্তফা হিমেল, ট্রেজারার হিসেবে তাকিয়া তাসনীম, পাবলিক রিলেশন অফিসার হিসেবে ছিদ্দিকুল করিম শামীম এবং প্রজেক্ট অফিসার হিসেবে আয়মা সরকার নাবিলা নির্বাচিত হয়েছেন।

সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে চলা সংগঠন ‘ভিবিডি’ এভাবেই প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব খুঁজে নেয়।

নতুন এই বোর্ডের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জানান, ময়মনসিংহ অঞ্চলের যেকোন ধরনের সমস্যা সমাধানে কাজ করতে চায় তাদের সংগঠন। তিনি আরও বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোন মানবিক কাজ করতে আমরা প্রস্তুত৷ তিনি সকল ভলান্টিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং ময়মনসিংহকে একটি আদর্শ জেলায় রুপান্তরিত করতে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950