সম্প্রীতির বার্তা নিয়ে জবিতে আর্ট ক্যাম্প

২৭ জানুয়ারি ২০১৯, ০৮:১১ PM
জবির আর্ট ক্যাম্প অংশগ্রহণকারীরা

জবির আর্ট ক্যাম্প অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কাক কমিউনিকেশনের উদ্যোগে সংঘাত নয় সম্প্রীতি শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলপ্তগীন।

ক্যাম্পে চারুকলা বিভাগের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে । শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশিদ খান, প্রভাষক মো. মাঈনুদ্দীন এবং কাক কমিউনিকেশনের কর্ণধার জাহিদুল ইসলাম সজীব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে আর্ট ক্যাম্পের আয়োজকদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক আলপ্তগীন বলেন, এধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসে বেশি করে হলে শিক্ষার্থীরা আরো মননশীল কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬