রাকসু সংলাপ নিয়ে ছাত্র জোটের ৪ প্রস্তাব

২৭ জানুয়ারি ২০১৯, ০৬:৪০ PM
স্মারকলিপি জমা দিচ্ছে  প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

স্মারকলিপি জমা দিচ্ছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে আলোচনায় ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নাম, গঠনতন্ত্র ও কমিটির তালিকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে জমা দানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর সংশোধন ও ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের উপস্থিতি নিশ্চিত করতে সংলাপ আয়োজন কমিটির কাছে পরিবেশ পরিষদ গঠনসহ ৪দফা প্রস্তাব দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের কাছে দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। স্মারকলিপি প্রদানকালে জোটের সমন্বয়ক মহব্বত হোসেন মিলন, ছাত্র ফেডারেশন নেত্রী শাকিলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, রাকসু’র গঠনতন্ত্রে ছাত্র সংগঠনের মূল রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গ উল্লেখ নেই। তাছাড়াও রাকসু নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনায় ছাত্র প্রতিনিধি নিশ্চিত করার একটি প্রক্রিয়া। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় এবং জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কোন সামঞ্জস্য নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা নিবন্ধন রয়েছে ছাত্র, শিক্ষক পেশাজীবীদের নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের কোন অঙ্গ ও সহযোগী সংগঠন থাকতে পারবে। সুতরাং সংলাপ কমিটির বিজ্ঞপ্তিটি জাতীয় নির্বাচন কমিশন ও রাকসুর গঠনতন্ত্রের পরিপন্থী।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সংলাপ কমিটি আলোচনায় বসার জন্য ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনের নাম, গঠনতন্ত্র ও কমিটির তালিকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রাকসুর আলোচনার জনয় গঠিত কমিটি। আগামী ২৯ জানুয়ারির মধ্যে এ তথ্য জমা দিতে বলা হয়েছে।

 

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬