কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ বাউবিতে, আবেদনের সুযোগ যাদের

২৮ মার্চ ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৮ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। বাউবির এ প্রোগ্রামটি কমনওয়েলথ অব লার্নিং, ভ্যানকুভার, কানাডার সহযোগিতায় বাংলাদেশ ছাড়া আরও ১১টি দেশে চালু রয়েছে। অ্যাডমিশন সেমিস্টার ২২২-এর আওতায় বিশ্ববিদ্যালয়টির ঢাকা ও চট্টগ্রাম রিজিওনাল সেন্টারে এ প্রোগ্রামের কার্যক্রম চলবে।

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএ, বিকম, এমবিবিএস/ডেন্টাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অ্যাগ্রিকালচার, বিএসসি নার্সিং) থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ ভর্তি পরীক্ষায় সন্তোষজনক স্কোর অর্জন করতে হবে;

আবেদন যেভাবে—

*http://osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের Apply Now বাটনে ক্লিক করে ভর্তি নির্দেশিকা পড়ে Apply Now ক্লিক করতে হবে। এরপর Next button-এ সাধারণ তথ্য পূরণ করতে হবে;

*ব্যক্তিগত তথ্যাদি আপলোডের পর সদ্য তোলা একটি ছবি (৩০০×৩০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে) এবং আবেদনকারীর স্ক্যানকৃত স্বাক্ষর (৩০০×১০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে) সংযুক্ত করতে হবে;

*Next Button-এ ক্লিক করে শিক্ষাগত ও চাকরির অভিজ্ঞতার তথ্য যুক্ত করতে হবে;

*আবেদনকারীর ফোনে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড ও পেমেন্ট পরিশোধসংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করতে হবে;

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়—

*আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জুন ২০২৫;

*ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ২০ জুন ২০২৫, বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট;

*ভর্তি পরীক্ষার স্থান: ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র;

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন—

মোট ২০০ নম্বরের পরীক্ষায় সাধারণ সচেতনতায় ৫০, ইংরেজি ভাষায় ৫০, কোয়ান্টিটেটিভ টেকনিকসে ৫০ এবং রিজনিংয়ে ৫০ থাকবে; 

ক্লাস অনুষ্ঠিত হবে: প্রতি শুক্রবার;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্ব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9