ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ ইফতার কর্মসূচি 

০৬ মার্চ ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
ইবিতে ছাত্রশিবিরের গণ ইফতার কর্মসূচি

ইবিতে ছাত্রশিবিরের গণ ইফতার কর্মসূচি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজান উপলক্ষ্যে গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলে এবং উম্মুল মুমেনীন আয়েশা সিদ্দিকা (রা:) হল গেটে নারী শিক্ষার্থীদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। 

এসময় প্রায় ১২০০ জন শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। আসরের নামাজের পর ইফতার বিতরণের স্থানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী রিফাত বলেন, ‘বন্ধ ক্যাম্পাসে ইফতারে সময় অনেক শিক্ষার্থীরই সমস্যা হয়। হলের ডাইনিংয়ে ইফতারের সুবিধা না থাকায় এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান খুব একটা ভালো না হওয়ায় আমাদের সমস্যা হয়। ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার কর্মসূচি আয়োজন করার জন্য।’

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, ‘এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ইফতারের আয়োজন করেছি। এরপর সাংবাদিকদের সাথে করা হবে, রাজনৈতিক সংগঠনের সাথে করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬