৫০ বছর বয়সে জবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে যা বললেন তপু

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
তাওহিদুর রহমান তপু

তাওহিদুর রহমান তপু © সংগৃহীত

শিক্ষার আলো ছড়িয়ে দিতে কিংবা নিজের ভাগ্য বদলাতে অনেকেই বিশ্ববিদ্যালয়ের পথে পা বাড়ান। তবে তাওহিদুর রহমান তপু ভিন্ন এক প্রেরণার নাম। প্রায় ২৮ বছর পর ৫০ বছর বয়সে আবারও পড়াশোনার মূল স্রোতে ফিরেছেন তিনি, শুধু নিজের জন্য নয়, সমাজের প্রচলিত ভুল ধারণা ভাঙার জন্যও।  

নওগাঁ সদর, যমুনার তীরে বেড়ে ওঠা তপু মাত্র ১৭ বছর বয়স থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ ২৮ বছর লড়াইয়ের পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন।  

শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছেন। তার লক্ষ্য স্পষ্ট, শিক্ষা অর্জনের মাধ্যমে প্রমাণ করা যে, মানসিক অসুস্থতা কারও সম্ভাবনা কেড়ে নিতে পারে না।  

তপু বলেন, আমাকে সবাই মানসিক রোগী বলত, কিন্তু আমি চাই এই ভুল ধারণা বদলাতে। পড়াশোনার মধ্য দিয়ে আমি সমাজকে দেখাতে চাই, সুস্থ হলে আমরাও অন্যদের মতো স্বপ্ন দেখতে পারি।  

তবে তার স্বপ্ন কেবল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ নয়। পড়াশোনার মাধ্যমে যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে কোনো পেশায় যুক্ত হতে চান। আর তা সম্ভব না হলে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ানোর পরিকল্পনা রয়েছে তার।  

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৭৮৫টি আসনের বিপরীতে ৪২,৯৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মাঝে বয়স বা সামাজিক বাধাকে জয় করে পরীক্ষায় বসা তপু অনেকের জন্যই এক অনুপ্রেরণার নাম।

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬