প্রতি বছর ‘আবু সাঈদ বইমেলা’ আয়োজন করবে বেরোবি

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
আবু সাঈদ

আবু সাঈদ © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ‘আবু সাঈদ বই মেলা’ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ১১০তম সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বেরোবি উপাচার্য বলেন,  শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ রাখা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ‘আবু সাঈদ বইমেলা’ আয়োজন করা হবে। একই সঙ্গে, ১৬ জুলাই—যেদিন আবু সাঈদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল—সে দিনটি শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের  সকল প্রকার শিক্ষাখরচ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬